এক গাঁয়ের এক চোর একটা সাইকেল চুরি করে বাজারে নিয়ে গেল বিক্রি করতে । এক টাঊট লোক এসে সাইকেলটা দরদাম করলো কিছুক্ষণ । তারপর দেখি তোমার সাইকেলটা কেমন চলে, বলে সাইকেল চড়ে প্যাডেল মেরে একেবারে হাওয়া ।
শুকনো মুখে যখন বাড়ি ফিরল চোর, চোরের গিন্নি তার কাছে জানতে চাইলো, সাইকেল বিক্রি করে কত লাভ হলো?
চোর বলল, লাভ হয়নি, যে দরে কিনেছিলাম সেই দরেই বেচেছি।
Tags:
মজার-গল্প