ছক্কু মানুষটা একটু বোকা ধরনের। তবে তিনি পেশায় আবার একজন ডাকাত। একবার ডাকাতি করতে গিয়ে ধরা পড়লেন। কিন্তু তার উকিল খুবই চালাক। তিনি বিচারককে বলছেন—
উকিল: মাননীয় বিচারক, সব তথ্যের ভিত্তিতে এটা নিঃসন্দেহে প্রমাণিত যে, আমার মক্কেল জনাব ছক্কু সম্পূর্ণ নির্দোষ। ব্যাংক ডাকাতির সঙ্গে তিনি কোনোভাবেই জড়িত নন। অতঃএব, তাকে বেকসুর খালাস দেওয়া হোক।
বিচারক: ছক্কু, আপনার কিছু বলার আছে?
ছক্কু: বেকসুর খালাস পেলে কি আমাকে ব্যাংকের টাকাগুলোও ফেরত দিতে হবে?
Tags:
মজার-গল্প