বিখ্যাত রম্য সাহিত্যিক মার্ক টোয়েন একবার কোথাও যাবার জন্য ট্রেনে চেপে বসেছিলেন। সে সময় আমেরিকান ট্রেনগুলি সর্প গতিতে চলতো। লেট করতো ঘন্টার পর ঘন্টা। সকাল আটটার ট্রেন রাত আটটায় আসবে কিনা সে বিষয়ে সবাই থাকতো সন্দিহান।
এক সময় কামরায় উঠল টিকিট চেকার। মার্ক টোয়েন গম্ভীর মুখে চেকারের দিকে একটা হাফ টিকিট বাড়িয়ে দিলেন। টিকিট চেকারতো পুরো অবাক! তাঁর প্রশ্ন-কি মশাই, আপনি হাফ টিকিট কেটেছেন কেন? গোঁফ-মাথার চুল সবইতো সাদা। আপনি কি জানেন না চৌদ্দ বছরের বেশী হলে তার বেলায় আর হাফ টিকিট চলেনা?
মার্ক টোয়েনের সোজা সাপ্টা জবাব-যখন ট্রেনে চড়েছিলাম তখনতো বয়স চৌদ্দই ছিল। কে জানতো ট্রেন গন্তব্যে পৌঁছতে এতো লেট করবে!
Tags:
মজার-ঘটনা