স্ত্রী স্বামীকে বলছে, সে অনেক মোটা হয়ে গিয়েছে। পাল্টা স্বামীও স্ত্রীকে বলছে সেও মোটা হয়ে গিয়েছে। এই নিয়ে তাদের দুজনের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়েছে। এক পর্যায়ে স্ত্রী স্বামীকে বললেন—
স্ত্রী: আমি মোটা হয়েছি কারণ আমি মা হতে চলেছি।
স্বামী: হ্যাঁ, সেজন্যই তো আমারও ওজন বেড়ে যাচ্ছে।
স্ত্রী: তোমার কেন ওজন বাড়বে?
স্বামী: আমিও তো বাবা হতে চলেছি।
Tags:
কৌতুক