মাখন কথায় কথায় রেগে যায়। হাসপাতালে তার রাগের চিকিৎসা চলছে। একদিন মাখনের সঙ্গে দেখা করতে গেল তার বন্ধু পনির।
পনির: কেমন আছো, মাখন ?
মাখন: ভালো। এখন এখান থেকে দূর হ হতভাগা!
নাহ, মাখনের অবস্থার কোনো উন্নতি হয়নি। ভেবে মন খারাপ করে বাড়ি ফিরল পনির। এক মাস পর আবার গেল তাকে দেখতে।
পনির: এখন তোমার শরীরটা কেমন মাখন?
মাখন: ভালো। এখন এখান থেকে দূর হ হতভাগা।
আবার মন খারাপ করে ফিরল পনির। এক মাস পর আবার গেল মাখনকে দেখতে। ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, ‘এখন কেমন বোধ করছ মাখন?’
মাখন জবাব দিল, ‘ভালো।’ উচ্ছ্বসিত হয়ে পনির গেল ডাক্তারের কাছে। বললো, ‘বাহ, আপনারা তো ওকে সুস্থ করে ফেলেছেন! কীভাবে করলেন?’
ডাক্তার: এখন এখান থেকে দূর হ হতভাগা!
Tags:
মজার-গল্প