শেক্সপিয়ারের রসিক গল্প

ছাত্র ইংরেজি পরীক্ষা দিয়ে আসার পরে...

শিক্ষক : (গম্ভীর কণ্ঠে) কী রে পরীক্ষা কেমন দিলি?

ছাত্র : ভালো।

শিক্ষক : কী এসেছিল কোশ্চেন?

ছাত্র : ওই তো, শেক্সপিয়ারের পাঁচটা নাটকের নাম লিখতে বলেছিল, আর সেগুলো কী নিয়ে লেখা, সেইটা বলতে বলেছিল।

শিক্ষক : পারলি?

ছাত্র : হ্যাঁ, হ্যাঁ, ও তো আমার মুখস্থ।

শিক্ষক : (অবাক হয়ে) কী লিখলি?

ছাত্র : (দৃঢ় কণ্ঠে) লিখলাম, শেক্সপিয়ার খুব মামলেট খেতে ভালবাসতো। একবার ডিমের মধ্যে হ্যাম পড়ে গেছিল বলে সেটা হয়ে গেল হ্যামলেট। তাই নিয়ে একটা নাটক।

শিক্ষক : (শুকনো গলায়) বাহ! আর?

ছাত্র : তারপর একদিন ওর মা রান্নাঘরে দুধ গরম করতে বসিয়ে বাথরুমে গেছিল, বলে গেছিল, বাবা, একটু খেয়াল রাখিস। সেই দুধ উথলে উঠে পুড়ে গেল। তাই নিয়ে লিখলো "ওথেলো"।

শিক্ষক : (এক গ্লাস পানি এক নিঃশ্বাসে খেয়ে) তারপর?

ছাত্র : তারপর একবার ও আর ওর মা ভেনিসে গেছিল, সেখানে গিয়ে ওর মার গলার চেন হারিয়ে গেল। তাই নিয়ে একটা নাটক লিখল, "মার চেন অফ ভেনিস"।

শিক্ষক : (মাথার চুল ছিঁড়তে ছিঁড়তে) নেক্সট?

ছাত্র : জুলিয়েট নামে এক মেয়ে রোমে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিল। এরপর হোমিও ওষুধ খেয়ে সুস্থ হয়। এই কাহিনী নিয়ে শেক্সপিয়ার লিখেছিলেন রোমিও জুলিয়েট।

শিক্ষক : (বুকে হাত বোলাতে বোলাতে) আর? পাঁচ নম্বর?

ছাত্র : আর একটা কী যেন, কী যেন, কী যেন? ও হ্যাঁ। শেক্সপিয়ারের মেয়ে হয়েছিল জুলাই মাসে সিজার করে, তার নাম দিয়েছিল জুলিয়া। সেই নিয়ে নাটক "জুলিয়া'স সিজার"।

শিক্ষক চেয়ার থেকে মাটিতে আছড়ে পড়লেন।

সংগৃহীত

Previous Post Next Post

Content Top Ad

Content Bottom Ad

Contact Form