আমাদের পাড়ার দক্ষিণ মোড়ের বাম পাশের বাড়িটা হল চিচু ভাইয়ের। পাড়ায় ফালতু জ্ঞান দেওয়ার জন্য সে বিখ্যাত। সেদিন দেখলাম পাড়ার বিশাল বট গাছটার ছায়ায় গোটা কয়েক লোককে একত্রিত করে কীভাবে Facebook আর WhatsApp থেকে সহজেই টাকা ইনকাম করা যায় সেই ব্যাপারে জ্ঞান দিচ্ছে।
আমি গিয়ে শুনলাম সে বলছে- "Facebook ও WhatsApp থেকে টাকা ইনকাম করা এখন খুবই সহজ।" বাকিরা জিজ্ঞাসা করল- “কীভাবে?”
চিচুঃ- “একদম simple ব্যাপার। তোমাদের মোবাইল থেকে Facebook আর WhatsApp ডিলিট করে দাও, আর সারাদিন হাজিরা কাজ করো, দেখবে দিন শেষে ৩০০-৫০০ টাকা তোমাদের পকেটে জমা হয়েছে।"
-সংগৃহীত
Tags:
মজার-গল্প