এক মাতাল গাড়িতে ঢুকেই চিৎকার করে কাঁদতে শুরু করলো
“হায় হায় আমার সর্বনাশ হয়ে গেছে। চোর এসে আমার গাড়ির সব চুরি করে নিয়ে গেছে … আমার স্টিয়ারিং হুইল … আমার ড্যাশ বোর্ড … গিয়ার … রেডিও … ব্রেক … একসেলেটর … সব! ”
পাশ দিয়ে এক লোক হেঁটে যাচ্ছিল, সে তার পাশে এসে দাঁড়িয়ে বলল- থাক, চুরি যখন হয়েছেই তখন কেঁদে কী আর হবে বল? তারচেয়ে বরং তুমি সামনের সিটে গিয়ে বস …।
Tags:
কৌতুক
