মার্কিন রাজনীতিক ড্যানিয়েল ওয়েবস্টার বালক বয়সে খুব অপরিষ্কার ছিলেন। এজন্য তিনি শ্রেণিশিক্ষকের কাছে প্রায়ই বকাঝকা শুনতেন।
একদিন শিক্ষক তাকে বললেন, ‘আর কোনো দিন যদি ময়লা হাতে ক্লাসে দেখি তাহলে তোমাকে বেত মারা হবে।’
ড্যানিয়েল পরদিনও ময়লা হাত নিয়েই ক্লাসে এলো।
শিক্ষক তাকে বললেন, ‘তোমার হাতটি বাড়াও তো দেখি।’ ড্যানিয়েল তার ডান হাতটি ট্রাউজারে ঘষে বাড়িয়ে দিলে শিক্ষক দেখে বলে উঠলেন, ‘তুমি যদি পুরো স্কুলে এর চাইতে নোংরা একটি হাত আমাকে দেখাতে পারো, তাহলে আমি তোমাকে কোনো শাস্তি দেব না।’
ড্যানিয়েল সঙ্গে সঙ্গে তার পকেট থেকে বাঁ হাতটি বের করে দেখালেন। সেটি ডান হাতের চেয়ে আরও বেশি ময়লা ছিল!
Tags:
মজার-ঘটনা