বাঘটা কোথা থেকে এলো!

দুই বন্ধু গিয়েছে শিকারে। এমন সময় তারা বাঘের পায়ের ছাপ আবিষ্কার করলো। ফিসফিস করে এক বন্ধু বললো অপরজনকে—

১ম বন্ধু: এই দেখেছিস এটা কিসের পায়ের ছাপ?

২য় বন্ধু: হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে বাঘের।

১ম বন্ধু: আচ্ছা তাহলে তুই পায়ের ছাপ ধরে সামনে গিয়ে দেখ, বাঘটা কোথায় গেল।

২য় বন্ধু: তুই তাহলে কি করবি?

১ম বন্ধু: আরে আমি পিছনে গিয়ে দেখে আসি, বাঘটা কোথা থেকে এলো!

Previous Post Next Post

Content Top Ad

Content Bottom Ad

Contact Form