কতগুলো টাকা বেঁচে গেল খেয়াল করেছেন?

প্রচণ্ড ঝড়ের মধ্যে প্রায় ডুবন্ত জাহাজে ছিল এক কৃপণ লোক। অন্যেরা যখন আতঙ্কে দিশেহারা, তখন সে আপন মনে হাসছে। তাকে দেখে পাশের এক যাত্রী জিজ্ঞেস করল, ভাই, জাহাজ ডুবছে! কোথায় আপনি ভগবানের নাম নেবেন, তা না করে আপনি হাসছেন?

কৃপণ: আমি খুশিতে হাসছি!

যাত্রী: কী এমন খুশির ঘটনা ঘটল?

কৃপণ: আমি আপনাদের মতো রির্টান টিকিট কাটিনি। কতগুলো টাকা বেঁচে গেল খেয়াল করেছেন?

Previous Post Next Post

Content Top Ad

Content Bottom Ad

Contact Form