গ্রামের এক বাড়িতে বিয়ে হচ্ছে। তিনটে কুকুর টমি, কমি ও নমি বাড়ির পাশে বসে ভাবছে, কীভাবে বিয়েটা খাওয়া যায়।
টমি বলল, আমরা তিনজন একসঙ্গে যাব না, একজন করে যাব।
প্রথমে টমি গেল, বাড়ির ভেতর ঢোকার সঙ্গেসঙ্গে একজন লোক দিল তার উপর গরম পানি ঢেলে।
এক দৌড়ে টমি অন্যদের কাছে ফিলে গেল। দ্রুত ফিরে যাওয়ায় কমি ও নমি তার কাছে ঘটনা জানতে চাইল।
তখন টমি বলল,'গেলাম আর গরম গরম দিল।'
এরপর কমি গেল আর বাড়ির লোকজন তাকে কিছুক্ষণ আটকে রেখে উত্তম-মধ্যম দিয়ে ছেড়ে দিল।
ফিরে গিয়ে সে বলে, 'আমারে তো বসায়া দিল।'
এরপর নমি বিয়ে বাড়িতে গিয়ে আর আসে না।
সারা দিন বাঁধা অবস্থায় থেকে সন্ধ্যা সময় কিছু লাঠির বাড়ি খেয়ে তাদের আগের অবস্থানে ফিরে গিয়ে বলল, 'আরে, আমারে তো আসতেই দিতে চায় না।
Tags:
মজার-গল্প
