সিনেমা হল থেকে নাইট শো দেখে বাড়ি ফিরছে এক লোক। হঠাৎ দেখল, তার আগে এক মাতাল টলতে টলতে যাচ্ছে। তার এক পা ফুটপাতের উপরে, একটা পা রাস্তায়।
লোকটি এগিয়ে গিয়ে সেই মাতাল ব্যক্তিকে জিজ্ঞেস করলো, ভাই কী হয়েছে? এভাবে দাড়িয়ে আছেন কেন?
মাতাল বলল, আমি মনে হয় খোঁড়া হয়ে গিয়েছি, ঠিক মতো আর হাটতে পারছি না।
সেই ব্যক্তি এবার মাতালটিকে রাস্তায় নামিয়ে দিয়ে বলল, এখন কেমন বোধ করছেন।
মাতাল তখন সোজা হয়ে হাঁটতে হাঁটতে বলল, আরে মশাই অদ্ভুত ব্যাপার তো! পা ঠিক হয়ে গেল!
Tags:
মজার-গল্প