কারাগারে এক আসামী তার স্ত্রীর কাছ থেকে একটা চিঠি পান:
"প্রিয় স্বামী, আমি বাড়ির পিছনের জায়গায় লেটুস লাগানোর চিন্তা করছি। কোন সময়টা লেটুস লাগানোর জন্য সবচেয়ে ভালো হবে?"
আসামী জানতেন, কারাগারের রক্ষী সমস্ত চিঠি আগে পড়ে, তাই সে এভাবে উত্তর দিল:
"প্রিয় স্ত্রী, তুমি যা-ই করোনা কেন, বাড়ির পিছনের বাগানে একেবারে হাত দিও না। সেখানে আমার সমস্ত টাকা-পয়সা আমি লুকিয়ে রেখেছি।"
এক সপ্তাহ পর তার স্ত্রীর কাছ থেকে সে আরেকটা চিঠি পায়:
"প্রিয় স্বামী তুমি বিশ্বাসই করবে না কী ঘটেছে! কিছু লোক কোদাল নিয়ে বাড়িতে এসে পিছনের বাগানের সমস্ত মাঠি খুঁড়ে ফেলেছে!"
আসামী এবার উত্তরে লেখেন:
প্রিয় স্ত্রী, লেটুস লাগানোর জন্য এখনই সবচেয়ে ভালো সময়!
Tags:
মজার-গল্প