মনে হয় আমার খাটের নীচে কেউ আছে



পিটার ডাক্তারের কাছে গিয়ে বলল, ডাক্তার সাহেব, আমার একটা সমস্যা হচ্ছে। আমি যখন আমার খাটে ঘুমাই, তখন মনে হয় আমার খাটের নীচে কেউ আছে। আমি যখন খাটের নীচে গিয়ে দেখি, তখন মনে হয় আমার খাটের উপরে কেউ আছে। উপরে-নীচে, উপরে-নীচে। আমার মনে হচ্ছে আমি পাগল হয়ে গিয়েছি।

ডাক্তার এক মিনিট চিন্তা করে বললেন, আমার কাছে নিয়মিত দুই বছর আসতে হবে। প্রতি সপ্তাহে তিনবার আমার কাছ আসবেন, আমি আপনাকে সাহায্য করব।

পিটার: আমাকে কত টাকা দিতে হবে?

ডাক্তার: প্রতি ভিজিটে ১০০০ টাকা।

পিটার: ঠিক আছে আমি চিন্তা করে দেখব।

পিটার আর কখনই সেই ডাক্তারের কাছে যায়নি। দুই সপ্তাহ পর, রাস্তায় ডাক্তারের সঙ্গে দেখা।

ডাক্তার: আপনি কেন আমার কাছে দেখাতে আসেননি?

পিটার: প্রতি ভিজিটের জন্য ১০০০ টাকা আমার জন্য অনেক বেশি। পানশালার একজন ব্যক্তি আমাকে ১০০ টাকায় সাহায্য করেছেন।

ডাক্তার বুঝতে না পেরে বললেন, সে কী করেছে?

পিটার: সে আমাকে খাটের পায়াগুলো কেটে ফেলতে বলেছে।

Previous Post Next Post

Content Top Ad

Content Bottom Ad

Contact Form