ওটা কি সূর্য নাকি চাঁদ?



দুই মাতাল মদ খেয়ে হম্বিতম্বি করছে।

-“বলতো দেখি, ওটা কি সূর্য নাকি চাঁদ?”

-“ওরে উজবুক, এমন জ্বলজ্বলে সূর্যটাকেও দেখে চিনতে পারছিস না।”

-“উজবুক আমি না তুই। এত সুন্দর সোনালী চাঁদটাকে বলছিস সূর্য। ব্যাটা বুনো বলদ!”

-“কী! বাজি ধরবি? দাঁড়া এখুনি জানার ব্যবস্থা করছি।”

পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক মহিলা। তাকে এক মাতাল জিজ্ঞেস করলো, “এই যে আপামণি, একটু বলবেন ওই যে…ওইটা কি সূর্য, নাকি চাঁদ?”

মহিলা উদাস হয়ে বললেন, “আসলে আমি সঠিক জানিনা। আমি এই এলাকায় নতুন এসেছি…।”

Previous Post Next Post

Content Top Ad

Content Bottom Ad

Contact Form